IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ এখন রোল মডেল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ এখন রোল মডেল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাধেকাদ মিলে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উন্নয়নের কথা তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হলে নৌকার গণজোয়ার সৃষ্টি করতে হবে। এজন্য সব ধরণের ভেদাভেদ ভুলে ঐক্যের কোন বিকল্প নেই।

সোমবার (২০ ফেব্রুয়ারী) রাত আটটার দিকে অনুষ্ঠিত রাজশাহীর চারঘাট উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিকেশনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ক্ষমতাকালে শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরণের প্রতিষ্ঠানে লেগেছে উন্নয়নের ছোয়া। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নীল দেশ হিসেবে স্বিকৃত। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক দিক থেকে মালয়েশিয়া, পাকিস্থান, ভারত , শ্রীলঙ্কার মত দেশকে পেছনে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উচ্চু করে রেখেছে। আর এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনে।

আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের এবং ৪১ সালে হবে উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই তো ২০২৩ সালে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এছাড়া ৪১ সালে উন্নয়নশীল দেশ গড়তে অবিরাম কাজ করে চলেছেন।

এ জন্য উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত সব সময় দেশের মধ্যে এবং বাইরে বিশৃঙ্খলা করার চেষ্টা অব্যহত রেখেছে। এসব বাধাগ্রস্থকারীদের দাত ভাঙ্গা জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। দলের স্বার্থে সব কিছু ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে গনজোয়ার তৈরী করুন।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আফতাব উদ্দীন সরকারের সভাপতিত্বে পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রমুখ।

সব শেষে সভাপতি হিসেবে ফয়সাল হক চন্দন ও সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুর রহমান পিকলুর নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহরিয়ার আলম এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31