ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫ম বারের মত রেডার আবাসন মেলা অনুষ্ঠিত। রেডা কর্তৃক আয়োজিত মেলার তৃতীয় দিন।
রাজশাহী সিটি করপোরেশনের গ্রীণপ্লাজায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আবাসন কোম্পানি গুলোর মিলন মেলা জমে উঠেছে।
সুকর্ণা ডেভেলপার্সের সেলস এক্সিকিউটিভ জানান, মোট দশটি প্রোজেক্ট এ কাজ করেছেন তারা এবং চলমান দুটো প্রোজেক্ট ক্রেতাদের বুঝিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, ভবনের মানের সাথে কোনো আপোষ করেন না তারা, ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করছেন বলেও জানান তিনি।
এবছর রেডার মেলা থেকে আশানুরূপ ফল পাবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। এ মেলা চলবে আগামী ৩রা মার্চ পর্যন্ত।


