IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে কৃষি কর্মকর্তা ও ডিলারকে অবরূদ্ধ করে কৃষকদের বিক্ষোভ

গোদাগাড়ীতে কৃষি কর্মকর্তা ও ডিলারকে অবরূদ্ধ করে কৃষকদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সারের সংকট ও দাম বেশি নেওয়ায় কৃষি কর্মকর্তা ও ডিলারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে কৃষকরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ২টায় দিকে উপজেলার কাকন হাটে বিসিআইসি ডিলার মেসার্স জিকে ট্রেড্রার্স এর সত্ত¡াধিকারী তুহিনা আক্তারের দোকান ঘরে সারের জন্য যায় কৃষকরা।

এসময় সার ডিলার কৃষকদের জানায় সারের সংকট রয়েছে। বেশি দাম দিলে সার সংগ্রহ করে দেয়া হবে। এ সময় কৃষকরা জানতে চাই যে বরাদ্দকৃত সার দুইদিনের মধ্যে কোথায় দেয়া হয়েছে। কিন্তু সার ডিলার কোন উত্তর না দিলে দোকান ঘরে তাকে অবরুদ্ধ করে রাখে কৃষকরা।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ পরিচালককে সঙ্গে নিয়ে ডিলারের দোকান ঘরে গেলে কৃষকরা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে কৃষি কর্মকর্তা ডিলারের গুদাম ঘরে গিয়ে বরাদ্দকৃত ৩৬টন সার দেখতে পায়। এসময় কৃষি কর্মকর্তা রশিদের মাধ্যমে সরকার নিধ্যরিত মূল্য কৃষকদের কাছে সার বিক্রির নির্দেশ দিলে কৃষকরা শান্ত হয়।

স্থানীয় কৃষক আব্দুস সালাম বলেন, চাহিদার তুলনায় কম সার দেন ডিলার। এছাড়ও বেশি দামে সার বিক্রি করে। এসব নিয়ে অভিযোগ করেও লাভ হয় নি।

কাদিপুর গ্রামের আর এক চাষি শফিকুল ইসলাম বলেন, সারকারি দামের থেকেও বেশি দামে সার কিনতে হচ্ছে। কিছু করার নেই। বেশি দামেও ঠিক মত স্যার দেয় না। তাই আজকে তাকে আটকিয়ে রেখেছিলাম। সারের কৃত্রিম সংকট রোধ ও নায্যমূল্য নিশ্চিতকরনের দাবিতে ডিলার ও কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করছে কৃষকরা। সোমবার বিকেলে উপজেলার কাঁকন হাট পৌরসভার দায়িত্ব প্রাপ্ত বিসিআইসি সার ডিলার মেসার্স জিকে ট্রেড্রার্স এর স্বত্ত্বাধিকারী তুহিনা আক্তারসহ উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ কৃষকদের নিকট অবরূদ্ধ হন। স্থানীয় কৃষি অফিসের সহায়তায় নানান অনিয়ম করে সারের বেশি দাম ও সংকট দেখানোর প্রতিবাদে তাদেরকে আটক করে স্থানীরা।

কৃষকরা ডিলারের বিরুদ্ধে সার কালোবাজারি করে বেশি দামে বিক্রিয়, সার না আনা কৃত্রিম সংকট তৈরি, কৃষকদের সাথে অসৌজন্যমূলক ব্যাবহার, সময় মতো সার না দেওয়ার অভিযোগ করেন। তারা জানায় ডিলার পটাশ সার ১৭০০-১৮০০টাকা দাম নিলেও এর সরকারি বিক্রয় মূল্য ৭৫০টাকা, টিএসপি সার ১১০০ টাকায় বিক্রির নিয়ম থাকলেও নিচ্ছেন ২০০০টাকা, ডিএপি সারের দাম নিচ্ছেন এভাবেই। একটি সার নিলে অন্য সার নিতে বাধ্য করছেন। কৃষি কর্মকর্তার সাথে যোগসাজশ ও সখ্যতা করে ডিলার এসব করছে বলে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, গোদাগাড়ীতে সারের সংকট নেই। ডিলার গুদামে সার রেখে সংকট দেখিয়ে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31