ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভায় জেল খানার গম বিক্রির সময় জব্দ করেছে থানা পুলিশ।
জানা যায়, শনিবার (৪ মার্চ) বিকালের দিকে এক মিনি ট্রাক ভর্তি গম রাজশাহী জেলখানা থেকে নিয়ে এসে মোহনপুরের কেশরহাট পৌরসভায় দোকানে বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ যেয়ে হাতেনাতে মালামাল ভর্তি মিনি ট্রাকসহ জব্দ করে মোহনপুর থানায় নিয়ে আসা হয় এবং ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। সংবাদটি লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয় নি।
এই বিষয়ে মোহনপুর থানা ইনচার্জ ওসি সেলিম বাদশাহ বলেন, ট্রাকসহ মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


