IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে কোটি টাকা ব্যয়ে কার্পেটিং রাস্তার উদ্বোধন

তানোরে কোটি টাকা ব্যয়ে কার্পেটিং রাস্তার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভায় দুটি মাটির কাচা রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেছেন তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক।

শনিবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে এসব রাস্তার কাজের উদ্বোধন করা হয়। নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় এ রাস্তার কাজ গুলো করা হচ্ছে।

জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ গার্লস স্কুল হতে মুসলিমের বাড়ি পর্যন্ত ৬০০ মিটার এবং বেলপুকুরিয়া স্কুল হতে বগুড়া মাস্টারের বাড়ি পর্যন্ত ৬৫০ মিটার পাকা রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে।

মেয়র ইমরুল জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে রাস্তা দুটি মাটির ছিল। ভোটের সময় এসবএলাকার আপামর জনসাধারণের প্রাণীর দাবি ছিল রাস্তাগুলো পাকা করার। আমি তাদের কাছে ওয়াদা করে ছিলাম মেরয় নির্বাচিত হলে নতুন ভাবে কোন রাস্তার কাজ হলে এসব রাস্তা কার্পেটিং করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হল।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি পাকা রাস্তা সংস্কার ও মাটির রাস্তা কার্পেটিং করা হবে। পৌরবাসী যে আসা নিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন তার সবগুলো বাস্তবায়ন হবে ইনশায়াল্লাহ। এজন্য তিনি পৌরবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন। রাস্তার কাজগুলো করছেন তানোরের ঠিকাদার ইয়াছিন আলী।

এসময় প্যানেল মেয়র আরব আলী, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তারেক আজিজ, কার্যসহকারী ওয়াহেদুজ্জামান বাবু, মাহবুর রহমান, তালন্দ এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, কাউন্সিলর তাসির উদ্দিন, রোকনুজ্জামান জনি, সংরক্ষিত নারী কাউন্সিলর জুলেখা বেগম এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

ওই এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, আমরা পৌরসভার নাগরিক এটা বলতে কষ্ট হত। দীর্ঘ ২৮ বছর পর পাকা রাস্তা হবে এটা কল্পনাতীত। এটা অত্যান্ত ভালো লাগছে। কাদার সময় ঘরে ফসল আনা রোগী নিয়ে শহরে যাওয়া অত্যান্ত কষ্টকর ব্যাপার ছিল। ভোটের সময় মেয়র ইমরুলের কাছে দাবিই ছিল রাস্তা করে দেওয়ার। তিনিও ওয়াদা করেছিলেন নির্বাচিত হলে রাস্তা পাকা করন করে দিব। সেটি বাস্তবায়ন করলেন মেয়র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31