ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার (১০ মার্চ) পবিত্র জুম্মার নামাজ রাজশাহীর সাগরপাড়া বায়তুল আমান জামে মসজিদে নামাজ আদায় করার পরে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য এক লাখ টাকা আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস শহীদ আহম্মেদ বাদল, সাগরপাড়া বায়তুল আমান জামে মসজিদ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ওবাদুর রহমান, সহ সভাপতি হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ বাবু।
আরও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য রাসেল শেখ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সানি, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী প্রমুখ।


