ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৫।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন পিরিজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলে, রাজশাহীর গোদাগাড়ী থানাধীন পিরিজপুর বাগানপাড়া (মাঝঘাট) এলাকার মোজাম্মেলের ছেলে জামিলুর রহমান ওরফে ছমির (২৯) ও হরিশংকরপুর এলাকার মৃত নশের আলীর ছেলে আলমগীর হোসেন (৪৩)।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুর বাগানপাড়া (মাঝঘাট) গ্রামস্থ মাদক ব্যবসায়ী জামিলুর রহমান ওরফে ছমির (২৯) এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ আরও জানায়, উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।


