IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
Home >> রাজশাহী >> পদ্মা ক্লাস্টারের সিডিসি নেত্রীবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

পদ্মা ক্লাস্টারের সিডিসি নেত্রীবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের পদ্মা ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের নারী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মার্চ) বিকেলে ১৮নং ওয়ার্ডের শারীরিক শিক্ষা কলেজ এলাকায় এই নারী সভা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের পদ্মা ক্লাস্টার সিডিসি নেতৃবৃন্দের বিভিন্ন মতামত মনযোগ সহকারে শোনেন রাসিক মেয়র লিটন।

সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এ প্রকল্পটির নামকরণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীর ৫৮ হাজার সদস্যের প্রায় দেড় লাখ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে। এ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটেছে। এ প্রকল্প শুধু সঞ্চয় নয়; কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। এর মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নিজ নিজ কমিউনিটিতে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে তারা নিজেরা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। আগামীতে সরকারের এ প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেলেও যেন এর কার্যক্রম অব্যাহত থাকে সেলক্ষ্যে এটিকে একটি ব্যাংকে রূপদান কাজ অনেক দুর সম্পন্ন হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গৃহিত তহবিল দিয়ে প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ সোসাইটি নামে ব্যাংক অনুমোদিত হয়েছে। এর ফলে গঠিত তহবিলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সিডিসির সদস্যরা আরও বেশি উপকৃত হবেন।

মেয়র আরও বলেন, প্রথম মেয়াদে ২০০৮-২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখি। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছি। কর্মসংস্থান সৃষ্টিতে বেশ কয়েকটি সোয়েটার ফ্যাক্টরী ও গার্মেন্টস ফ্যাক্টরী স্থাপনের চেষ্টা করেছি। নানা প্রতিবন্ধিকতার কারণে এটিকে নিতে পারিনি। এ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সিডিসির সদস্যদের সন্তানদের কম্পিউটার প্রশিক্ষণ ও কারিগরী শিক্ষায় প্রশিক্ষিত হবার পরামর্শ দেন তিনি। আগামীতে দক্ষতা ও যোগ্যতা দিয়ে নিজেদের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। অনুষ্ঠানে সিডিসিতে সুপেয় পানির টিউবওয়েল স্থাপনের আশ্বাস প্রদান করেন মেয়র।

রাসিকের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সভায় আরও বক্তব্য দেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।

সভা সঞ্চালনা করেন, পদ্মা ক্লাস্টারের কোষাধ্যক্ষ সেলিনা আক্তার। মতবিনিময় সভায় ৩শ জন সিডিসি নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930