IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও জনক

তানোরে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও জনক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দুই সন্তানের জননীকে নিয়ে দুই সন্তানের জনক উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, চলতি মাসের ২৪ মার্চ শুক্রবার উপজেলার কলমা ইউনিয়নের দরগাঁডাঙ্গা ও ঘুতকাঞ্চন গ্রামে। এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

এঘটনায় দুই সন্তানের জননী লাবনী বেগমের স্বামী ময়েন উদ্দিন বাদী হয়ে পরের দিন শনিবার তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার স্ত্রী গভীর রাতে দুই সন্তান রেখে সোনা ও নগদ অর্থ সাথে নিয়ে পালিয়ে গেছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।

জানা গেছে, উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা বাজারের ধান ব্যবসায়ী দুই সন্তানের জনক আলমগীর হোসেনের সাথে একই এলাকার ঘৃতকাঞ্চন গ্রামের ময়ান উদ্দিনের স্ত্রী দুই সন্তানের জননী লাবনী বেগমের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরকীয়া প্রেমকে পরিপূর্ণতা দিতে আলমগীর লাবনী বেগমকে নিয়ে গত শুক্রবার দিবাগত রাতে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া জুগলকে খুজে পাননি পুলিশ।

স্থানীয়রা জানান, আলমগীরের সংসার জীবনে দুটি মেয়ে সন্তান ও লাবনী বেগমের দুটি সন্তান রয়েছে। তারা রঙ্গ লিলায় মেতে নাড়ি ছেড়া ধন সন্তানদের রেখে চলে গেলেন। তারা তো প্রেম লিলায় আনন্দে সময় পার করছেন, কিন্তু সন্তানদের কি হবে একবার ভাবেনি। তাদেরও প্রেম লীলা শেষ হবে যখন কলহ বিবাদ শুরু হবে।

উভয়ের পরিবারের লোকজন জানান, যারা এ বয়সে সন্তান রেখে স্বামীর সুখের সংসার ভেঙ্গে ফেলে তারা কখনো সংসার করতে পারেনা। আলমগীর দুই মেয়ে স্ত্রী রেখে লাবনী বেগমকে নিয়ে পালিয়ে গেল।

আর লাবনী এক পুত্র সন্তান ও এক মেয়ে সন্তান রেখে উধাও হয়ে গেল। তাদের ৬ টি জীবন ও দুটি সংসার তছনছ হল। তাদের জন্য সারা জীবন সন্তানদের অপবাদ সইতে হবে। এদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর সাজা দিলে যদি সমাজ থেকে এধরনের পরকীয়া বন্ধ হয়।

এবিষয়ে ওয়ার্ড মেম্বার নাজিমুদ্দিন আলা জানান, অনেক খুঁজাখুঁজি করেও তাদেরকে খুজে পাওয়া যাচ্ছেনা। থানায় অভিযোগ করেছে লাবনীর স্বামী ময়ান উদ্দিন বলে জানান তিনি।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, এমন ঘটনায় গৃহবধূর স্বামী ময়ান উদ্দিন লিখিত অভিযোগ করেছেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31