IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বিদায়ী জেলা প্রশাসককে জেলা পরিষদের সংবর্ধনা

বিদায়ী জেলা প্রশাসককে জেলা পরিষদের সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল জলিলকে বিদায় সংবর্ধনা জানালেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

বুধবার (২৯ মার্চ) সকালে নিজ সভা কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা পরিষদ। এসময় জেলা প্রশাসক আব্দুল জলিলকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা নিবদেন করে বলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল ছিলেন আমাদের একান্ত আপনজন। তিনি এখানে থাকাকালীন সময়ে রাজশাহীবাসীর কল্যাণে কাজ করে গেছেন। তিনি রাজশাহীতে যখন জেলা প্রশাসকের দায়িত্ব নেন, তখন পুরো বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত ছিল। করোনা কালীন সময়ে তিনি মানবতার সেবায় নিজেকে উজাড় করে দেন। আমরা এও জানি, সেই সময় মরণব্যাধি করোনায় তিনিও আক্রান্ত হয়েছিলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় আক্রান্ত মানুষের জন্য যে অনুদান দিয়েছিলেন, আমাদের জেলা প্রশাসক তার সঠিক ব্যবহার করে রাজশাহীবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। আব্দুল জালিল বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ স্থানে সম্মান প্রদান করেছেন এবং তিনি বীর মুক্তিযোদ্ধাদের জন্য নগরীর সাগরপাড়ায় একটি জমি দিয়েছেন। আপনি যেখানে থাকুন আপনাকে আমরা সবসময় মনে রাখবো। আমরা রাজশাহীবাসী আপনার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক বলেন, আমি সাধরণত সব স্থানে যাওয়ার সুযোগ পাইনা। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের ডাকে জেলা পরিষদে আসার সুযোগ হাতছাড়া করিনি।

তিনি বলেন, বাংলাদেশের যেকটি সম্পদশীল জেলা পরিষদ রয়েছে, তার ভিতর রাজশাহী অন্যতম। আপনারা আপনাদের সম্পত্তির সঠিক ব্যবহার করলে জেলা পরিষদকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ্ ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান-১ মাইনুল ইসলাম এবং অনুষ্ঠানের সঞ্চলনা করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সদস্য-৪ ( মোহনপুর) দীলিপ কুমার সরকার, সদস্য-১ (গোদাগাড়ী) আব্দুর রশিদ, সদস্য-৬ (বাগমারা) আবু জাফর প্রাং, সদস্য-৮ (চারঘাট) জনাব আলী, সদস্য-৯ (বাঘা) মহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত সদস্য-১ (গোদাগাড়ী, তানোর ও পবা) শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-২ (মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা, সংরক্ষিত সদস্য-৩ (পুঠিয়া, চারঘাট ও বাঘা) সাজেদা বেগম, সহকারী প্রকৌশলী এজাজুল আলম, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রধান হিসাবরক্ষক আব্দুল মতিন, সার্ভেয়ার আলিফ আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31