ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বুধবার (২৯ মার্চ) সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
পবিত্র ওমরাহ যথাযথভাবে পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য রাজশাহীবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন রাসিক মেয়র।
পবিত্র ওমরাহ পালনের সফরে রাসিক মেয়রের সঙ্গে রয়েছেন, তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী এবং ব্যক্তিগত কর্মকর্তা ইস্তিয়াক আহমেদ সানি।


