IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরেই ইমাম নিখোঁজ

তানোরে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরেই ইমাম নিখোঁজ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এক ইমাম তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরেই নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাতপুকুর গ্রামে। নিখোঁজের তিন দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ ইমাম তারেক আহমেদ। এঘটনায় নিখোঁজ ইমাম তারেক আহমেদের পিতা এমরান আলী মুন্ডুমালা পুলিশ ফাঁড়িতে একটি জিডি করেছেন।

জানা গেছে, তারেক আহমেদ গ্রামের একটি মসজিদের ইমামতী করেন। সেই সাথে নাচোল সীমান্তবর্তী হাফানিয়া-দোগাছা জামে মসজিদের ইমামতী করার পাশাপাশি একটি এসসিএস দারুস সুন্নাহ একাডেমিকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিখোঁজ ইমাম তারেক আহমেদের পরিবার সূত্রে জানা যায়, রমজান মাসে প্রতিদিনের ন্যায় ইমাম তারেক আহমেদ গ্রামের মসজিদে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরে এসে তার শরীরের পাঞ্জাবি খুলে কেবল মাত্র বসেছে। এমন সময় একটি মোবাইলে ফোন আসে। সে ফোনে কথা বলতে বলতে গেঞ্জি পরে বাড়ির বাইরে বের হয়ে যায়। কিন্তু অনেকক্ষন ধরে আর বাড়ি ফিরে আসেনি। এমনকি তার মোবাইল ফোনটাও বন্ধ পাওয়া যায়। রাতেই সব আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি খোঁজ খবর নেওয়া হয়।কোথাও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ ইমাম তারেক আহমেদের পিতা এমরান আলী জানান, গোদাগাড়ী ও তানোর থানায় খোঁজ নেওয়া হয়েছে। থানা পুলিশও বলতে পারেনি এখন পর্যন্ত। অবশেষে তার সন্ধান পেতে বৃহস্পতিবার দুপুরে তানোর থানায় একটি জিডি করেছেন তিনি বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31