ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার কথা উঠে আসে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
সভায় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, মহিলা বিষয়ক অফিসার বন্দনা সাহা, মৎস্য অফিসার, সমাজসেবা অফিসার।
এছাড়া ৬টি ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী, মাজাহারুল ইসলাম বাবলু, আল-আমিন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, বাবলু হোসেনসহ মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রতন কুমার প্রাং (মাস্টার) প্রমুখ উপস্থিত ছিলেন।


