IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে অবৈধভাবে পুকুর ভরাট

তানোরে অবৈধভাবে পুকুর ভরাট

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পরিবেশ দুষণ ও জীববৈচিত্র্য হুমকিতে ফেলে বহিরাগত লাঠিয়াল বাহিনীর পাহারা বসিয়ে চলছে পুকুর ভরাট।

উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) হাড়দহ মাঠে নাইস গার্ডেন সংলগ্ন প্রায় ৭০ বিঘা আয়তনের এসব পুরাতন পুকুর ভরাট করা হচ্ছে। প্রায় ৭০ বিঘা আয়তনের পুরোনো কয়েকটি পুকুর ভরাট করা হচ্ছে। গত কয়েক দিন ধরে রাতে এই ভরাটের কাজ চলছে। সেখানে বিনোদন কেন্দ্র (পার্ক) নির্মাণের উদ্যোগ নিয়েছে একটি প্রভাবশালী চক্র।

এদিকে পুকুর ভরাটে আঞ্চলিক সড়কে চলাচল নিষিদ্ধ ১০ চাকার ড্রাম ট্রাক ব্যবহার করা হচ্ছে। মাটি ভর্তি এসব ট্রাকের ওজন প্রায় ৪০ টন। অতিরিক্ত ওজনের কারণে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত তানোর-বায়া আঞ্চলিক সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। কিন্তু রহস্যজনক ভাবে অজ্ঞাত কারণে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত লাঠিয়াল বাহিনীর পাহারা বসিয়ে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত পুকুর ভরাট করা হচ্ছে। গত ২ এপ্রিল রোববার সরেজমিন দেখা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের হাড়দহ নাইস গার্ডেন-সংলগ্ন এসব পুকুর ভরাটের কাজ চলছে। পাশের এলাকা থেকে ডাম্প ট্রাকে মাটি এনে ফেলা হচ্ছে পুকুরে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা যায়, কয়েক দিন ধরেই রাতে এভাবে ভরাট করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছোট-বড় ওই পুকুরগুলোর আয়তন ছিল প্রায় ৭০ বিঘা। মাস দুয়েক আগে নাইস গার্ডেনের মালিক হাসান কবিরের কাছ থেকে রাজশাহী মহানগরীর কলেজ শিক্ষক জুয়েল নিজের ও স্ত্রীর নামে পুকুর গুলো কিনে নেন। মাছ চাষের জন্য পুকুর কিনলেও জুয়েল ওই জায়গায় বিনোদন কেন্দ্র গড়ে তুলতে ইতিমধ্যে কর্মযজ্ঞ শুরু করেছেন।

জানা গেছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, খাল ও লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও (২০১০ সালে সংশোধিত) যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) তানোর উপজেলা শাখার সভাপতি মফিজ উদ্দিন বলেন, মুক্ত জলাশয় উদ্ধার করা না গেলে পরিবেশের চরম বিপর্যয় ঘটবে। পুকুর ভরাট না করেও বিনোদন কেন্দ্রটি অন্যত্র করা যেতো।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য সব জেনে বুঝেও এবিষয়ে প্রশাসন নিরব। এসব পুকুর ভরাট কাজে নিয়োজিত ম্যানেজার সেলিম বলেন, মূলত ঝামেলা এড়াতে রাতে পুকুর গুলো ভরাট করা হচ্ছে।

ভরাটের আগে জমির শ্রেণি কেমন ছিল, জানতে চাইলে তিনি বলেন, কাগজ-কলমে এটি ধানি জমি। তবে পুকুরে পানি ছিল। পুকুর ভরাটের বিষয়ে জুয়েলের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমি কোচিং সেন্টারে ক্লাসে আছি, এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা হবে।

রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, ‘জমির শ্রেণি কী, সেটা না দেখে কিছু বলা যাবে না। তবে পুকুর হলে সেটা ভরাটের কোনো সুযোগ নেই। এরকম হয়ে থাকলে সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, গত বৃহস্পতিবার দুপুরে পুকুর ভরাট করা স্থানে অভিযান চালিয়ে কাউকে পাননি। পরে পাশের চান্দুড়িয়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে মাটি কাটার যন্ত্র ধ্বংস করে দেয়া হয়েছে।

এবিষয়ে ভেঁকু দালাল মেসের আলী বলেন, সিস্টেমে কাজ চলছে, এখানে তো বাধা দেবার কিছু নাই, তাদের লোক দেখানো অভিযান করতে হবে তাই করছে। এসব দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31