IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে ইফতার নিয়ে অপপ্রচার, জনমনে ক্ষোভ

তানোরে ইফতার নিয়ে অপপ্রচার, জনমনে ক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এবার ইফতার নিয়ে এমপিবিরোধী অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।

রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্প্রতি ‘তানোরে প্রধানমন্ত্রীর নির্দেশ লঙ্ঘন করে সাংসদের নির্দেশে বর্ধিত সভার আড়ালে ইফতার মাহফিল’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে গায়েবী খবর প্রকাশ নিয়ে জনমনে এসব ক্ষোভ অসন্তোষ ক্রিয়া-প্রতিক্রিয়ার সূত্রপাত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, যেখানে সাংসদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, মহিলা লীগের সভাপতি ও সম্পাদক, কৃষক লীগের সভাপতি ও সম্পাদক, যুবলীগের সভাপতি ও সম্পাদক নাই, দলীয় বা ইফতার মাহফিলের কোনো ব্যানার নাই সেটাকে আওয়ামী লীগ বা সাংসদের অনুষ্ঠান বলা হয় কি বিবেচনায়, এটাতো কোনো অর্বাচীন ব্যতিত কেউ বলতে পারে না।

জানা গেছে, আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদার ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাসব্যাপী কর্মসূচি দিয়েছেন। স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এসব কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেবার পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখছেন।

এরই অংশ হিসেবে ইতমধ্যে তিনি তানোর পৌরসভা, সরনজাই ইউপি ও পাঁচন্দর ইউপিতে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। এসব বর্ধিত সভায় দুরদুরান্তের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সময় স্বল্পতার কারণে অনেকের বাড়ি গিয়ে ইফতার করা ছিল অনেকটা দুরুহ। এদিকে এসব বর্ধিত সভায় বক্তব্য দিয়ে সাংসদসহ দলের সাংগঠনিক নেতারা বিদায় নেয়ার পর।

উপস্থিত নেতাকর্মী নিজেদের মধ্যে আলোচনা ও সৌজন্য বিনিময় করার পর ইফতারের সময় হলে তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এক সঙ্গে ইফতার করেছেন। সেখানে ছিলো না কোনো ব্যানার, ছিলো না কোনো সাংগঠনিক নেতা। অথচ সাধারণ এই ঘটনা ফুলিয়ে-ফাপিয়ে সাংসদকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যেখানে সাংসদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, মহিলা লীগের সভাপতি ও সম্পাদক, কৃষক লীগের সভাপতি ও সম্পাদক, যুবলীগের সভাপতি ও সম্পাদক নাই, দলীয় বা ইফতার মাহফিলের কোনো ব্যানার নাই সেটাকে আওয়ামী লীগ বা সাংসদের অনুষ্ঠান বলা হয় কি বিবেচনায়? এটা উদ্দেশ্যেপ্রণোদিত অপপ্রচার। সাংসদ বা দলের সাংগঠনিক কোনো নেতা কি কখানো কোথাও ঘোষনা করেছেন ইফতার মাহফিল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রমজান মাসে দলীয় নেতা কর্মীদের ইফতার পার্টি না দিয়ে তার পরিবর্ততে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরামর্শ দিয়েছেন।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন বলেন, আওয়ামী লীগের ব্যানারে ইফতার না দেওয়ার জন্য এমপি এবং আমাদের নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা আশার পর নেতাকর্মীরা অনেকদিন পর এক জায়গায় উপস্থিত হওয়ায় আনন্দে নিজেরা ব্যক্তিগত উদ্যোগে ইফতার করেছেন এটা তো দোষের কিছু না।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার জানান, বর্ধিত সভা শেষে এমপিসহ আমরা চলে আশার পর স্থানীয় নেতৃবৃন্দ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ইফতার করেছেন, এটা করতেই পারেন।

এবিষয়ে পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, বর্ধিত সভা শেষ হবার পর তিনি ব্যক্তিগত উদ্যোগে নেতাকর্মীদের ইফতার করিয়েছেন।

তিনি বলেন, যেখানে ইফতার মাহফিলের কোনো ব্যানার নাই, এমপিসহ দলের নেতা নাই সেখানে এটা দলীয় ইফতার মাহফিল হয় কি বিবেচনায়, এটা প্রতিপক্ষের অপপ্রচার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31