IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে মেয়রের ইফতার আয়োজন নিয়ে মিশ্রুপ্রতিক্রিয়া

তানোরে মেয়রের ইফতার আয়োজন নিয়ে মিশ্রুপ্রতিক্রিয়া

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার বহুল আলোচিত মেয়র সাইদুর রহমান ফের আলোচনায় উঠে এসেছে। নাগরিক সমাজে মিশ্রুপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, বইছে মুখরুচোক নানা গুঞ্জন, নিজ দলের নেতাকর্মীরাও বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গত ৬ এপ্রিল বৃহস্প্রতিবার মুন্ডুমালা বাজারে মেয়রের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করেন মেয়র সাইদুর রহমান। এদিকে ধর্মীয় অনুষ্ঠানে সাংসদকে নিয়ে আপত্তিকর ভাষায় মেয়র সমালোচনা করায় নাগরিক সমাজ এবং দলের নেতাকর্মীদের মাঝে এসব ক্ষোভ-অসন্তোষ ও ক্রিয়া-মিশ্রুপ্রতিক্রিয়ার সূত্রপাত হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পবিত্র রমজান মাসে দলীয় নেতাকর্মীদের ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী বিতরণের আহবান জানিয়েছেন।

স্থানীয়রা জানান, গত ৬ এপ্রিল মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান তার ব্যক্তিগত উদ্যোগে ইফতার আয়োজনের আড়ালে দলীয় ইফতার আয়োজন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মেয়র সাইদুর রহমান সাংসদকে ঈঙ্গিত করে আপত্তিকর ভাষায় সমালোচনা ও গীবত করে আগামি জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মেয়র গোলাম রাব্বানীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এনিয়ে উপস্থিত নেতাকর্মীদের অনেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন বলেন, তিনি লোকমুখে শুনেছেন মেয়র সাইদুর রহমান দলের নেতাকর্মীদের নিয়ে ইফতার আয়োজন করে সেখানে এমপিকে ঈঙ্গিত করে সমালোচনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটা ছিল তার ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিল।

তিনি বলেন, এখানে এমপিকে বা রাজনৈতিক কোনো কথাও হয়নি, একটি বিশেষ মহল সব সময় তার সমালোচনা করে আসছে এটা সেই মহলের অপপ্রচার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31