ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ৭ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ৪ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ সুরুধানী সরেন (৫৭) কে ৭৫লিটার চোলাইমদ ও আলামীন শাহ (২৯) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।
অন্যদিকে, মোহনপুর থানা পুলিশ ফজলুর হক (৩৭) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


