ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবারের ন্যায় পবিত্র মাহে রমজানের ১৬ রোজায় বিকেল ৬ টায় নগরীর সাহেব বাজার স্যান্ডেল পট্টিতে ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারী রোজাদারদের মাঝে মাঝে উন্নতমানের ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
উল্লেখ্য, পবিত্র মাহে রমজানের ১৬ রোজায় পথচারী রোজাদারদের মাঝে প্রায় চার শতাধিক ইফতারি প্যাকেট বিতরণ করা হয়। এই কার্যক্রমটি রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী রাজশাহী মহানগরের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য ইসমাইল হোসেন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল কুমার সাহা, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সানি, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী বাপ্পি, গৌতম কুমার, আনোয়ার হোসেন আনার, দিলিপ রায়।
এছাড়াও রাজশাহী মহানগর যুবলীগের সদস্য মুরশালিন হক রাবু, ২৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুন শেখ, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদী সিফাত, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী হাসান রিগেন, ফজলে রাব্বি, মেহেদী হাসান ইমন, নয়ন কুমার ধর, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহম্মেদ, সদস্য মাহামুদ হাসান সিহাব উপস্থিত ছিলেন।


