ধূমকেতু প্রতিবেদক : উইমেন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর রাজশাহী শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর শালবাগানে ওয়েব রাজশাহী শাখার সভাপতির নিজস্ব বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়েব রাজশাহী শাখার সভাপতি আঞ্জুমান আরা লিপি।

তিনি বলেন, মহিমান্বিত এই মাসে ওয়েব এর সকল সদস্যদের সাথে রমজানের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের ন্যায় এবারেও আয়োজন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ওয়েব এর সাবেক সভাপতি আরিফা বেগম, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ।


