ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে ৫টায় গণকপড়া এলাকায় রাজশাহী জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক আবুল হোসেন সাবেক এমপি।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন।
সভা পরিচালনা করেন, জাতীয় পার্টি রাজশাহী মহানগর এর সদস্য সচিব ওয়াসিউর রহমান দোলন।
সার্বিক পরিচালনায় ছিলেন, সালাহউদ্দিন মিন্টু, শাহীনুল ইসলাম শাহিন, লুৎফর রহমান, সাইফুল ইসলাম খোকন, সাজিত রওশান ইসান, রেজাউল করিম, রাজু আহমেদ, মোক্তার হোসেন।


