IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহী মহানগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে : লিটন

রাজশাহী মহানগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অর্ন্তগত সাংগঠনিক ১৩ থেকে ২৪ নং ওয়ার্ডের সকল মহল্লা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে রাজশাহী নগরীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি একটি প্রকল্প অনুমোদন দেন। সেই প্রকল্পের মাধ্যমে নগরীতে ব্যাপক দৃশ্যমান হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে।

রাসিক মেয়র বলেন, উন্নয়ন দৃশ্যমান, এবার করতে হবে কর্মসংস্থান। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জোর প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে এখন উদ্যোক্তারা নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে কাজ করছি।

রাসিক মেয়র লিটন বলেন, সকলের সহযোগিতায় রাজশাহীতে ইতোমধ্যে একটি সুবজ, পরিচ্ছন্ন, সুন্দর, আলোকিত ও এশিয়ার মধ্যে অন্যতম পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে। রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আবারো আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

রাসিক মেয়র আরও বলেন, আবারো নির্বাচিত হলে সিটি এরিয়াকে বৃদ্ধি করা হবে। ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌ রুট চালুর কাজেও অগ্রগতি হয়েছে। এই নৌরুট চালু হলে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। নগরীতে ২টি ফ্লাইওভার ইতোমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে। আরও ৫টি ফ্লাইওভার নির্মাণে টেন্ডার আহ্বান করা হয়েছে। করোনার কারণে প্রায় দেড় বছর কাজ থেকে থাকে। তা না হলে এই ফ্লাইওভারগুলোসহ আরও অনেক উন্নয়ন কাজ দৃশ্যমান হতো।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহুসহ বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজীব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল।

আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ ডলার, সদস্য নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, সদস্য আতিকুর রহমান কালু, সদস্য সৈয়দ আখতারুল আলম, এ্যাড. শামীমা আক্তার খাতুন, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাঈল হোসেন, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ উন-নবী আহসান, মহানগর স্বেচ্ছাসেবক সভাপতি আব্দুল মমিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতুসহ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31