IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে ওসির সফলতা

তানোরে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে ওসির সফলতা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোর থানার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়ার ব্যাপক প্রচেষ্টায় বর্তমানে তানোর থানা জুড়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ, বাল্যবিবাহ, আত্মহত্যা, ইভটিজিং, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিরোধী প্রচারের মাধ্যেমে অনেকটায় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। ওসি কামরুজ্জামান মিয়ার এমন গণমানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ব্যতিক্রমী গুরত্বপূর্ণ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সচেতন মহল।

জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় তানোর থানার প্রতিটি হাটে ঘাটে, পাড়া মহল্লায় লিফলেটের মাধ্যমে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, আত্মহত্যা, ইভটিজিং, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে ব্যাপক তাকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তানোর থানা পুলিশ।

জেলা পুলিশ সুপারের এমন নির্দেশে দিনরাত তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ স্কুল, কলেজ, মাদ্রাসা গুলোতে সপ্তাহের প্রায় দিন সাধারণ জনগণকে উঠান বৈঠকের মাধ্যমে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যার বিষয় গুলো নিয়ে সচেতন করতে ও কিভাবে প্রতিরোধ করতে হবে তা নিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

ফলে বর্তমান তানোরে অপরাধীদের কাছে আতংকের নাম তানোর থানার পুলিশ হয়ে দাড়িয়েছে। তানোর থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানে কমেছে মাদকের বিস্তার ভয়াবহতা,জনসাধারণের মধ্যে মিলেছে স্বস্তি।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, পুলিশ হচ্ছে জনগণের সেবক, জনগণের বন্ধু, এতে কোন বিকল্প নেই। জীবনের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তার কথা না ভেবে জনগণের জন্য জীবন দিয়ে কাজ করে যাচ্ছে। তানোরে অপরাধ নির্মুলে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুযায়ী তানোর থানার পুলিশ সারাক্ষণ উপজেলার আনাচে-কানাচে নজর রাখছি। পাশাপাশি জনগণকে সচেতন করতে বাল্য মাদক সন্ত্রাস ও বাল্য বিয়ে প্রতিরোধ করতে ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে তোলা হয়েছে প্রতিরোধ কমিটি। তাই পুলিশকে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তানোরের জনসাধারণের উদ্দেশ্যে আহ্বান জানান তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31