IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> তানোরে চার ফসলি জমিতে ইট ভাটা, কাজ করছে শিশু শ্রমিক

তানোরে চার ফসলি জমিতে ইট ভাটা, কাজ করছে শিশু শ্রমিক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে নীতিমালা লঙ্ঘন করে চার ফসলি জমিতে ইট ভাটা নির্মাণ করে শিশু আইন লঙ্ঘন করে সামান্য মুল্যে শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে মুন্ডুমালা পৌর এলাকার মাহালী পাড়া ও বাধাইড় ইউপির গোয়ালপাড়া ইট ভাটায়। এতে করে ওই এলাকার শিশুরা স্কুলে না গিয়ে ভাটার কাজে ব্যস্ত থাকছেন বলে একাধিক ব্যক্তি জানান। ফলে ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে শিশুদের স্কুলগামী করার জোর দাবি তুলেছেন ওই এলাকার সচেতন নাগরিকরা।

জানা গেছে, তানোর মুন্ডুমালা পৌরসভার মাহালীপাড়া গ্রামে ও উপজেলার বাধাইড় ইউপির প্রত্যন্ত পল্লী গোয়ালপাড়া গ্রামে এসব চার ফসলি জমিতে বিভিন্ন নাম দিয়ে ইট ভাটা গুলো নির্মাণ করা হয়েছে। এদিকে লোকালয় ও ফসলি জমিতে ইট ভাটা নির্মাণের ফলে আশপাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত ও প্রাকৃতিক পরিবেশের ওপর বিরুপ প্রভাব পড়ছে। এছাড়াও ইট তৈরীতে উর্বরা কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জের হাজি আবুল কালাম নামের এক প্রভাবশালী ব্যক্তি আলু চাষের কথা বলে গোয়ালপাড়া মাঠে প্রথমে চার বিঘা চার ফসলি জমি কিনেন, পরবর্তীতে আরও প্রায় ২০ বিঘা জমি ইজারা নিয়ে প্রায় ত্রিশ বিঘা জমির ওপর ইটভাটা নির্মাণ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, ইটভাটা নির্মাণে বাধা দিলে তাদের মামলা-হামলার ভয়ভীতি প্রদর্শন করে হাজি আবুল কালাম। এই ইটভাটা নির্মাণ করে ফসলী মাঠের সর্বনাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জারি করা পরিপত্র (২০ অক্টোবর ২০০৩) অনুযায়ী ইট ভাটায় ১২০ ফুট উঁচু চিমনি স্থাপন বাধ্যতামুলক। এছাড়াও ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (৪ ধারার ৫ উপ-ধারা) অনুযায়ী আবাসিক এলাকা, উপজেলা সদর ও ফল বাগানের আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ অবৈধ। কিন্তু লোকালয় ও স্কুলের পাশে চারফসলী জমিতে ইটভাটা স্থাপন করা হয়েছে। এতে ইটভাটার নির্গত ধোঁয়া অতি সহজেই লোকালয় ও ছাত্রছাত্রীদের চোখে মুখে এবং খেত-খামারে ছড়িয়ে পড়ছে। ফলে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ, দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এছাড়াও ইটভাটায় শিশু শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। স্থানীয়রা এই দুটি ইট ভাটা বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম প্রশাসনের অভিযান পরিচালনার দাবি করে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, কৃষি জমিতে ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নাই।

এব্যাপারে বাধাইড় গোয়ালপাড়া ইট ভাটার মালিক হাজি আবুল কালাম ও মুন্ডুমালা পৌরসভার মাহালীপাড়া ইট ভাটার মালিক শামসুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সারাদেশে যেভাবে যে নিয়মে ইটভাটা চলছে তারাও সেই ভাবে ইটভাটা চালাচ্ছেন। এতে সমস্যা কি।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31