IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী
Home >> রাজশাহী >> শহীদ জননী জাহানারা ইমামের ৯৪তম জন্ম দিবস উদযাপন

শহীদ জননী জাহানারা ইমামের ৯৪তম জন্ম দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : শহীদ জননী জাহানারা ইমামের ৯৪তম জন্ম দিবস পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাজশাহী জেলা ও মহানগর।

এ উপলক্ষে বুধবার (৩ মে) সকালে আলুপট্টিস্থ মুক্তিযুদ্ধ পাঠাগারে শহীদ জননীর প্রতিকৃতিতে মাল্যদান ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একমিনিট নিরাবতা পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তামিম শিরাজী, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল।

আরও উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, নির্মূল কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট জোছনা আরা, প্রভাষক হাসিবুর রহমান, মাহফুজ হোসেন, আহসান হাবিব, আসগর আলী, স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক ইখতিয়ার প্রামানিক প্রমুখ।

উল্লেখ্য, জাহানারা ইমাম একজন কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রথম আহ্বায়ক।

১৯৯২ সালের ১৯ জানুয়ারি শহীদ জননী জাহানারা ইমামকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠিত হয়। এর কিছুদিন পর ১১ ফেব্রুয়ারি ৭২টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নিয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি’ গঠিত হয়। তখন জাহানারা ইমামকে সমন্বয় কমিটির আহ্বায়ক এবং অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়।

ঘাতক-দালাল নির্মূল কমিটি ১৯৯২ সালের ২৬ মার্চ ‘গণ-আদালত’ বসিয়ে গোলাম আযমের বিচারের আয়োজন করে। গণআদালতের বিচারে পাকিস্তানি বাহিনীর সহযোগী জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযমকে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধসহ ১২টি অপরাধে অভিযুক্ত করে প্রতীকী মৃত্যুদণ্ড দেয়া হয়। তাঁর আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করা সম্ভব হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031