IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে দারোগার মদদে বোরো খেতের ধান লুটের অভিযোগ

তানোরে দারোগার মদদে বোরো খেতের ধান লুটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পুর্ববিরোধের জেরে দারোগার মদদে নিরহ কৃষকের বোরো খেতের ধান লুটের অভিযোগ পাওয়া গেছে। এদিন ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ আশে, তবে ধান লুটকারী দুরুল বাহিনীকে প্রতিরোধ না করে সহযোগীতা করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি চলতি মাসের (২ মে) মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) হাপানিয়া দোগাছী গ্রামে ঘটেছে। এ ঘটনায় বৃহস্প্রতিবার (৪ মে) সইবুর রহমান বাদি হয়ে দুরুল হুদাসহ অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে প্রকাশ, উপজেলার বাধাইড় ইউপির হরিসপুর মৌজায়, আরএস খতিয়ান নম্বর ৮২ এবং ৮৬৫ দাগ নম্বর দাগে ৩ একর ২৩ শতক সম্পত্তির মালিক আব্দুর রশিদের দুই কন্যা নাজিয়া জেরিন ও তাসনুতা সোনিয়া। ঢাকা মালিবাগ শান্তিনগরে তারা বসবাস করেন। বিগত ২০২২ সালের ৬ জুলাই তাদের দুই বোনের কাছে থেকে তানোর সাব-রেজিষ্ট্রার অফিসে রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে এসব সম্পত্তি ক্রয় করেন চাঁপাইনবাবগঞ্জের আলহাজ্ব সাইদুর রহমানের পুত্র সইবুর রহমান দিগর। তাদের কাছে থেকে নাচোল উপজেলার খড়িবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মিজান আলী এসব সম্পত্তি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেন। ধান পাকার পর ধানকেটে শুকানোর জন্য খেতে রাখা হয়। কিন্তু হাপানিয়া-দোগাছী গ্রামের মৃত ফিরোজ মাষ্টারের পুত্র ভূমিগ্রাসী দুরুল হুদা, দেশীয় অস্ত্র সজ্জিত বহিরাগত ভাড়াটিয়া বাহিনী নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে প্রায় ৫ বিঘা জমির কাটা ধান লুট করে নিয়ে যায়। যাবার সময় ঘোষণা দেয় এই জমিতে এবার যারা আসবে তাদের গর্দান কাটা যাবে। খড়সহ এসব ধানের মুল্য প্রায় দেড় লাখ টাকা। অথচ এসব সম্পত্তির সঙ্গে দুরুলের কোনো সম্পৃক্ততা নাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুমিগ্রাসী দুরুল হুদার নেতৃত্বে গত মঙ্গলবার দিবাগত রাত ৯টা থেকে ভোর পর্যন্ত ধান নিয়ে যাওয়া হয়। এ সময় ৯৯৯ নম্বর ফোন করা হলে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির দারোগা মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় অবস্থান করেন। কিন্তু তার উপস্থিতিতে দুরুল বাহিনী ধান লুট করে নিয়ে গেলেও তিনি কোনো বাধা না দিয়ে সহযোগীতা করেছেন। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। দুরুল বাহিনীর দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

এবিষয়ে জানতে চাইলে দুরুল হুদা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তার হিস্যার দেড় বিঘা জমির ধান কেটে নিয়ে গেছেন,যেটা দারোগা মতিয়ার স্যার জানেন। এবিষয়ে জানতে চাইলে এসআই মতিয়ার হোসেন বলেন, ৯৯৯ নম্বরে কল দেয়ায় তিনি সেখানে গিয়েছিলেন। তার উপস্থিতিতে দুরুল বাহিনী ধান নিয়ে গেছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনি কেমন সাংবাদিক কি আজেবাজে প্রশ্ন করেন, আমি দুরুল বাহিনীর কাউকে চিনি না।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে, ইন্ডোজ করে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31