IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন করতে চাই : লিটন

ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে মতবিনিময়

ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন করতে চাই : লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মে) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম ও জেলা মুক্তিয্দ্ধু স্মৃতি স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন করা প্রয়োজন। সেই কাজটি করতে চাই। নগরীতে নতুন দুইটি খেলার মাঠ করতে চাই। সাংস্কৃতিক অঙ্গনের মানুষের জন্য সাংস্কৃতিক কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। অসহায় ও দুস্থ্য শিল্পী ও খেলোয়াড়দের জন্য কল্যান তহবিল গঠন করা প্রয়োজন। সেই কাজটিও আগামীতে করতে চাই।

তিনি আরও বলেন, রাজশাহীতে ইতোমধ্যে স্টার মানের হোটেল হয়েছে। আগামীতে আরও দুটি ভাইভ স্টার হোটেল হবে। যাতে আন্তর্জাতিক খেলাগুলো রাজশাহীতে হয়। আপনারা দেখেছেন রাজশাহী বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন। প্রকল্পের ১২০০ কোটি টাকা উন্নয়ন কাজ করা হয়েছে। সেই উন্নয়ন দৃশ্যমান। আরও ১৫০০ কোটি টাকা অব্যবহৃত রয়েছে। সেটি সহ আরও নতুন প্রকল্প গ্রহণ করে নগরীর উন্নয়ন করতে চাই। এ কাজের সবার সহযোগিতা চাই।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত ট্রেন ও বাস চালু, নৌরুট, কৃষি বিশ্ববিদ্যালয় ইত্যাদি কাজ করতে চাই। রাজশাহীর উন্নয়নে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করে সেখানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

সঞ্চালনা করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু।

সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, বিশিষ্ট উচ্চাঙ্গসংগীত শিল্পী মঞ্জুশ্রী রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি কল্পনা রায়, বিশিষ্ট নাট্যজন প্রফেসর মলয় কুমার ভৌমিক, বঙ্গবন্ধু পরিষদ ও কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31