IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবির আওয়ামী কর্মকর্তা-কর্মচারীদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

রাবির আওয়ামী কর্মকর্তা-কর্মচারীদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী কর্মকর্তা-কর্মাচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেল চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত রাবির শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতিত্ব করেন, রাবি আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি সৈয়দ মিশফাক আলী।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মতবিনিময় সভায় রাসিক মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতে উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

রাসিক মেয়র বলেন, এই বছরটি নির্বাচনের বছর। বিএনপির মির্জা ফখরুল সহ তাদের নেতারা বলছে, ‘তারা নির্বাচনে আসবে না। নির্বাচত হতে দেওয়া হবে না।’ নির্বাচন হতে দেওয়া হবে- এমন কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা তো সংসদে বিরোধী দলও নয়। তারা তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি করছে, সেটি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। দেশের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে, তত্ত্ববধায়ক সরকারের আর প্রয়োজন নেই। বিশ্বের উন্নত দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে অর্থ বরাদ্দ নিয়ে অসহায় মানুষের গৃহ নির্মাণ করে দেওয়ার চেষ্টা করবো।এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাবো। কর্মসংস্থান প্রয়োজন। কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

সভায় বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এফএমএ জাহিদ, রাবি অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক রাব্বেল হোসেন, সাধারণ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পরিবহন টেকনিক্যাল কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহীন শেখ, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি তুহিন।

সঞ্চালনায় ছিলেন, রাবি আওয়ামী কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

মঞ্চে উপবিষ্ট ছিলেন, রাবির সাবেক উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, আওয়ামী কর্মকর্তা পরিষদের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31