ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা, দলিল লিখন পদ্ধতি ও নাগরিক সেবা বিষয়ক একদিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টায় সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার সাদেকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা রেজিস্ট্রার মতিউর রহমান।
বিশেষ অতিথি থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, চারঘাট সাব-রেজিস্ট্রার খালেদা সুলতানা, তানোর সাব-রেজিস্ট্রার তোহিদুল ইসলাম।
এসময় গোদাগাড়ী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম টিটুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি এম এ লতিফ, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।
প্রশিক্ষণ শেষে ৪০ জন দলিল লেখকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এতে উপজেলা সাব-রেজিস্ট্রারের এর অধীন সনদপ্রাপ্ত সকল দলিল লেখকগণ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।


