IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> জয়ের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন শাহু

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন

জয়ের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন শাহু

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র উত্তোলন করেছেন। কেউ কেউ এরইমধ্যে জমাও দিয়েছেন মনোনয়নপত্র। রাসিকের ১৭ নং ওয়ার্ড থেকে আবারো কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন চারবারের সফল কাউন্সিলর শাহাদত আলী শাহু। বর্তমানে এই ওয়ার্ডে বেশ কয়েকজন প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ গরম রাখলেও প্রতিবারের ন্যায় এবারো সর্বোচ্চ হেভিওয়েট প্রার্থী হিসেবে বর্তমান কাউন্সিলর শাহুকেই এগিয়ে রাখছেন ভোটাররা।

উল্লেখ্য, গেলবার নির্বাচনে ৭ হাজার ৭০ ভোট পেয়ে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন শাহাদত আলী শাহু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজুর হোসেন মঞ্জুকে তিনি পরাজিত করেছিলেন ৪১৭৩ ভোটের ব্যবধানে। মনজুর হোসেন পেয়েছিলেন ২৮৯৭ টি ভোট। ওয়ার্ডবাসির ভালবাসা আর আস্থার প্রতি নির্ভর এবারের রাসিক নির্বাচনে বিজয়ের সেই ধারাবাহিকতা রাখার আশাবাদ ব্যক্ত করেন কাউন্সিলর প্রার্থী শাহু।

ইউটিউব ভিডিও :

ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের একান্ত সাক্ষাৎকারে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাদাৎ আলী শাহু।

বিগত কয়েকদিন সরেজমিনে ১৭ নং ওয়ার্ড পরিদর্শন করা সহ স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বেশকয়েকজন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণের আভাস দিলেও বর্তমান কাউন্সিলর শাহুর পাল্লা অন্যদের চাইতে অনেক বেশি ভারি। বিগত সময়গুলোতে নিষ্ঠা আর দায়িত্বের সাথে নাগরিক সেবার বিভিন্নখাতে নিজের কতর্ব্যবোধকে সঠিকভাবে পালন করা ছাড়াও বছরজুড়েই নাগরিকদের বিভিন্ন ধরণের অভাব অভিযোগ পূরণ করা ছাড়াও স্বার্থহীনভাবে অসহায় ও গরীব মানুষদেরকে আর্থিক সহায়তা প্রদান করার সুনাম আছে শাহুর; বলে জানান সুবিধাভোগী ও স্থানীয় ব্যক্তিরা। বৃহত্তর এই ওয়ার্ডে বেকারত্বের ছড়াছড়ি ছাড়াও গরীব-দুখী মানুষের সংখ্যাও পর্যাপ্ত। তাই নিজের ব্যক্তিগত বৈধ উপার্জন থেকে ঐসকল মানুষদেরকে প্রায় বছরজুড়েই কিছুটা আর্থিক সুযোগ সুবিধা দিকে বাধ্য হন কাউন্সিলর শাহু বলে জানান তার অনুসারিরা।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত সময়ের মতো এবারের নির্বাচনেও বিশাল ব্যবধানে জয় লাভ করার সমূহ সম্ভাবনা আছে কাউন্সিলর প্রার্থী শাহুর। অধিকাংশ স্থানীয়দের মতো, অসহায় আর গরীব-দুখী আর ভূমিহীন মানুষ অধুষ্যিত বৃহত্তর এই ওয়ার্ড নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন ধরনের নাগরিক সেবার মানকে আরও বেশি তরান্বিত করতে হলে শাহাদত আলী শাহুর কোন বিকল্প নেই এই ১৭ নম্বর ওয়ার্ডে।

ফেসবুক ভিডিও :

এবিষয়ে বর্তমান কাউন্সিলর ও এবারের প্রার্থী শাহু বলেন, রাসিকের সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহোযোগিতা আর সদিচ্ছার কারণে নগরীর উপকন্ঠের এই অবহেলিত ওয়ার্ডে আজ ছোয়া লেগেছে আধুনিকতার। তাই নাগরিক সেবারমানকে আরও বেশি বেগবান করতে হলে দলমত নির্বিশেষে ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আপনারা প্রথমে নৌকাকে বিজয়ী করুন। নৌকাকে ভোট বিজয়ি করলে এই ওয়ার্ড অদূর ভবিষ্যতে একটি মডেল ওয়ার্ডে পরিণত হবে।

নিজের বিজয় সম্পর্কে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলেই আমি আশা রাখি। ভোটারা নিজের ভোট নিজে দেবে, যাকে যোগ্য মনে করবে তাকেই দেবে বলেও মন্তব্য শাহুর। তবে জনগণের ভোটে আবারো বিজয়ী হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31