IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> কৃষিতে শ্রম দিয়ে আয় করুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কৃষিতে শ্রম দিয়ে আয় করুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাঘায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

বক্তব্যকালে তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে কৃষিতে শ্রম দিয়ে আয় করুন। পরিবারে পরিবারে ঘরে ঘরে বেকার যুবক ছাত্ররা যদি এক পা এগিয়ে যায়, আমি দুই পা এগিয়ে যাব।

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কমিটি গঠনের সময় অনেকেই পদ পেতে কুচিন্তা নিয়ে পরিকল্পনা করেন। কিন্তু কুচিন্তা বাদ দিয়ে যদি তিন মাস কৃষিতে পরিশ্রম করেন তাহলে অধিক আয় হবে।

অন্যদিকে কৃষি নির্ভর বাংলাদেশে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। জমি ফেলে না রেখে প্রধানমন্ত্রী নিজেও শাক-সবজি, ফল মূলের চাষাবাদ করছেন।

তিনি বলেন, উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের প্রচেষ্টায় বিদেশি ফল, ড্রাগন, স্টবেরী, চিয়া সিড, সবজি জাতীয় ক্যাপসিকামসহ আঙুর চাষ হচ্ছে বাঘা উপজেলায়। পলি নেট হাউসে সারা বছর সবজি ফলমূল চাষ হচ্ছে। বাঘার আম কয়েক বছর ধরে বিদেশে রপ্তানি করে উপজেলার আম চাষীরা আয় করছেন।

পৃথিবীতে যেসব দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ, তাদের মধ্যে তালিকায় আছে বাংলাদেশ। আলট্রা হাইড্রেন সিটিতে রূপান্তর করে বাঘা উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা হবে বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

জাপানের সাথে কৃষি প্রযুক্তি বিনিময়ের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সঠিক পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করে সম্মভাবনাময় বাংলাদেশকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করে দ্বিগুনের অধিক আয়ের পর্যয়ে নিয়ে যাওয়া সম্ভব।

পুকুর খনন বন্ধের দাবিতে, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেন, জনস্বার্থে, কৃষির স্বার্থে কেউ অবৈধ পুকুর খননের আশপাশে যাবেন না।

সভামঞ্চে বক্তব্যর আগে লক্ষণভোগ, ফজলি, খিরসাপাত, হিমসাগর, ল্যাংড়া, আড়াজাম, আম্রুপালি, মল্লিকা, আর্শ্বিনা, কুয়াপাহাড়ি, চোষা, তোতাপরী, অনামিকা, ফনিয়া, বারি আম-৪, ব্যানানা ম্যাংগো, বোম্বাাই, খাজা গুটি, চিনিঘোরা, চুঙ্গা ভোগ, মহন ভোগ, হাড়ি ভাংগা, বিবি, চাপড়া, ডুকসা, হাতিম, কৃষাণ ভোগ, কাদুমা, গোপাল ভোগ, বেলি, দুধস্বর, দুধ কোমর, আপেল গুটি , মিয়াজাকি (সূর্যডিম), চেংসাই, ডকমাই, ভাদরী, নাকাবাসী, সুমাসি, জগৎ মহনী, দিংলি, হাতিঝোপা, কদাল কাটি, সিন্দুটোকা, বামি আম-১১, আনারসী, জাওনী, পাগাড়ে, স্বপন্ন বিভর, ঝিনুক আস্বিনা, বড় গুটি, চরুষা, ঠুটি, দুধভরা, বৈশাখী, ভুরই, গৌড়মতি, কাটিমন, কালুয়া গুটি, আনার কলি, বৌভলানো, ইঁদুর চাটা, বাবুই ঝুকি, বড় গুটি, বিশ্বনাথ, সুরমা ফজলি, বাঘা শাহী, বঙ্গবাসী, আষাঢ়ী, নাক ফজলী, ছাতু ভিজালী, গোল্লা, বাতাসী, ধমিয়া, সেঁদুরী, মহন ঠাকুর, গুটি আম (এক কেজি), মেথা, মিছরী ছানা, সালাম ভোগ ,খালসী, হাইব্রীড লকনাম মধু খলসি, পেপে গুটি, পেসি গুটি, কাকড়ি, সুগন্ধি গুটি, নাজির ভোগ, দুধ সাগর, বালিশ গুচি, জাইন্ট খিরসাপাত, মধু চুষকা, আব্দুল্লাহ ফজলি, কালি ভোগ, মধুমতি, জামাই ভোগসহ একশ জাতের আমের স্টলসহ নার্সারি, বীজ ভান্ডার, মৌচাষ, কীটনাশক, বীজ এর স্টলসহ ২৪টি স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

শনিবার (২০ মে) উপজেলা কৃুষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম।

জলাবদ্ধতা ও পুকুর খনন বন্ধসহ রপ্তানিযোগ্য আম পেয়ারা, বরই, পেপে ও শাকসবজির প্যাকেজিং হাউসের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সফল কৃষক শফিকুল ইসলাম ছানা, আমিনুল ইসলাম, এনামুল হক।

স্বাগত বক্তব্যকালে অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, উপজেলায় এখন উচ্চমূল্যের নানা ফসল চাষ শুরু হয়েছে। পরিকল্পিতভাবে কৃষি অফিসের সহায়তায় ক্যাপসিকাম, ষ্ট্রবেরি, ড্রাগন, চিয়াবীজ, কিনোয়া বীজ, পেরিলা বীজসহ আংগুর চাষ করে নিজেদের ভাগ্যে পরিবর্তনের পাশাপাশি দেশ উন্নয়নে ভূমিকা রাখছেন কৃষকরা।

মেলায় ঘুরতে আসা এসএসসি পরীক্ষার্থী শান্ত মিঞা বলেন, মেলায় নতুন প্রযুক্ততে ফসল ফলানোর অভিজ্ঞতা অর্জন করালাম। বিশেষ করে ১০০ জাতের আমের নামও জানতে পারলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31