IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ছয় দিন ধরে লাপাত্তা চাঁদ, খুজছে পুলিশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

ছয় দিন ধরে লাপাত্তা চাঁদ, খুজছে পুলিশ

আবু সাইদ চাঁদ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর থেকে লাপাত্তা জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদ। বিভিন্ন সময় নানা ধরণের বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনা-সমালোচনায় থাকা প্রায় অর্ধতাধিক মামলার আসামী চাঁদকে গ্রেপ্তারে হন্যে হয়ে খুজছে পুলিশ। গত ৬ দিন ধরে তার কোন নাগাল পাচ্ছে না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

এ দিকে চাঁদের এমন কুরুচিপুর্ণ বক্তব্যে চরম বিব্রতকর অবস্থায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। ফলে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থার মুখেও পড়তে পারেন আলোচিত বিএনপি নেতা চাঁদ বলে জানান বিএনপির একাধিক নেতৃবৃন্দ।

জানা যায়, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে কেন্দ্রীয় কর্মসূচী পালনের সময় সভাপতির বক্তেব্য জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠাতে হবে বলে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন। এরপর চাঁদের সেই বেফাস বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুসে উঠে গোটা দেশে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনর নেতাকর্মীসহ সমর্থরা। বিক্ষোভ বিক্ষোভে, স্লোগানে স্লোগানে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি তাকে গ্রেপ্তারে মুখোড়িত হয়ে উঠো গোটা দেশ। পুঠিয়া ও নাটোর সদর থানাসহ দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস দমনসহ বিভিন্ন অপরাধে একের পর এক হতে থাকে মামলা। ওই সব মামলায় চাঁদকে গ্রেপ্তারে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। তবে গত ৬ দিন ধরে লোক চক্ষুর আড়ালে রয়েছেন চাঁদসহ তার একান্ত সহকারী চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন। ফলে চাঁদের বাড়ীসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে একাধিকবার সাড়াশি অভিযান পরিচালনা করেও তার লাগাল পাচ্ছে না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

এ দিকে চাঁদের এমন বেফাস বক্তব্যে ইতিমধ্যে দু:খ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী সদরের সাবেক এমপি মিজানুর রহমান মিনু।

বিষয়টি সম্পর্কে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। বিভিন্ন ইউনিটে কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারে সম্ভব হবে বলে তিনি আশা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31