IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে সরকারি রাস্তার তাজা জামগাছ কর্তন

তানোরে সরকারি রাস্তার তাজা জামগাছ কর্তন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সরকারি রাস্তার ধারে থাকা একটি পরিপক্ব তাজা জামগাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। এমন পরিপক্ব তাজা জামগাছ কাঁটার ঘটনাটি ঘটেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের নারায়নপুর মোড়ে। এতে করে তরতাজা জামগাছ কাঁটার ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঁপাক্ষোভ ও অসন্তোষ।

জানা গেছে, তালন্দ ইউনিয়নের নারায়নপুর গ্রামের আতাব আলীর পুত্র মহসীন আলী গত শুক্রবার (২৬মে) দুপুরে ছুটির দিনে প্রকাশ্যে দিবালোকে সরকারি রাস্তার পাশে থাকা একটি পরিপক্ব তাজা জামগাছ কেটে নিয়ে যান। এসময় স্থানীয়রা গাছ কাঁটার বিষয়ে মহসীন আলীর কাছে জানতে চাইলে তিনি তাদের কথায় কোন কর্ণপাত না করে উল্টো তাদের দিকে রাগান্বিত হয়ে হাতে দা কুড়াল নিয়ে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসেন। যার ফলে গাছ কাঁটার বিষয়ে মহসীন আলীকে কেউ বাঁধা দিতে সাহস পায়নি। ফলে মহসীন আলী দিনেদুপুরে সরকারি রাস্তার গাছ কেটে বাড়িতে নিয়ে যান।

এছাড়াও মহসীন আলীর বিরুদ্ধে অতীতে আরো সরকারি রাস্তার গাছ কাঁটার অভিযোগ রয়েছে। যা একাধিকবার স্থানীয়রা উপজেলা বিএমডিএ অফিসে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিয়েও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড় করলেও আর বাঁধা দেননা স্থানীয়রা। যার ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে সরকারি রাস্তার গাছ খেকোরা।

গাছ কাঁটার বিষয়ে মহসীন আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন,গাছ সরকারি রাস্তার হলে কি হবে,আমি গাছ লাগিয়েছি তাই আমার দরকার হয়েছে বলে গাছ কেটেছি,গাছ কাঁটার বিষয়ে সরকারের সাথে আমি বুঝবো বলে দম্ভোক্তি দেখান তিনি।

এবিষয়ে তানোর বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান জানান, তাদের অফিস থেকে কোন জামগাছ টেন্ডার দেয়া হয়নি, আর জামগাছ কাঁটার বিষয়ে কেউ কোন অভিযোগও করেনি, গাছটি আমাদের বিএমডিএর না বন বিভাগের দেখতে হবে,যদি বিএমডিএর গাছ হয় তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31