ধূমকেতু প্রতিবেদক : নব উদ্যোক্তাদের আরও একধাপ এগিয়ে দিতে কটেজ ক্রাফট্ ফেস্ট-২৩ এর আয়োজন করে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী ও রোটারি ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৫টায় নগরীর সিএন্ডবিস্থ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংক লোন সেবা কীভাবে পেতে পারে উদ্যোক্তাগণ সে সম্পর্কীয় যাবতীয় তথ্য উপস্থাপন করেন এরিয়া অফিস রাজশাহী জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ড. আমিনুল ইসলাম।
কীভাবে সফল হওয়া যায় এ বিষয়ে বিস্তারিত জানান, বিসিক ডিস্ট্রিক্ট অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাফর বায়েজিদ।
ইউটিউব ভিডিও :
রোটারির কমব্যক্ট হাঙ্গার প্রোজেক্টের আওতায় নতুন উদ্যোক্তাদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শিক্ষাবিশেষজ্ঞ রোটারিয়ান এম এ মান্নান খান।
ওয়েন ইমপাওয়ারমেন্ট ইন ইকোনমি লিবার্টি বিষয় তুলে ধরেন, রাজশাহী ওমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা।
নব উদ্যোক্তাদের এগিয়ে দিতে এমন আয়োজনের সাধুবাদ জানান, রোটারির ক্লাব অব পদ্মার চার্টার প্রেসিডেন্ড শামসুল আলম।
ফেসবুক ভিডিও :
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সভাপতি রোটারিয়ান সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি নাজমা রহমান।
আগামী ১৬-১৮ এই তিনদিন চলবে মেলা। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন তারা।


