IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ‘নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না সবাই বাঙ্গালী’

‘নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না সবাই বাঙ্গালী’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দেশে সংখ্যালঘু বলে নিজেদেরকে ছোট করার কিছু নেই। বাংলাদেশে আমাদের একটাই পরিচয় আমরা বাঙ্গালী। এটাই সবচেয়ে বড় পরিচয়। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীন দেশ ও পতাকা। তাই এই দেশে কেউ নিজেদেরকে সংখ্যালঘু বলে দাবী করবেন না। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার কোন একক গোষ্ঠীর জন্য কিছু করেন না। আওয়ামী লীগ সরকার সমগ্র দেশবাসীর জন্য সমউন্নয়ন করে চলেছে।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত দুর্গা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ১৬ প্রহর ব্যাপি হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে বাগমারার আপামর জনগণ নির্বিঘেœ চলাচল করতে পারে। বিএনপির আমলে বাগমারায় বাংলা ভাই আর জেএমবি সৃষ্টি হয়েছিল। সে সময় হরিবাসর তো দূরের কথা বাড়ি থেকে বের হওয়া কঠিন ছিল লোকজনের। সেই দিনে আর ফিরে যেতে চাই না বাগমারাবাসী। বাগমারায় এখন শান্তি বিরাজ করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে নিরাপদে সবাই সববাস করতে পারছে। তাই নিজেদেরকে সংখ্যালঘু না বলে বাঙ্গালী বলে নৌকার বিজয় ঘটাতে হবে। নৌকার বিজয় হলে সবার উন্নয়ন হয়। সে কারনে দলমত-ধর্ম-বর্ণ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, গোয়ালকান্দি দুর্গা মন্দিরের সভাপতি নারায়ন সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমান, জিল্লুর রহমান, রাজু মোল্লা, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মন্দির ও হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31