ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বুধবার (২১ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল উপশহর কেন্দ্রে ভোট প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ভোট প্রদানের পর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, কনিষ্ঠ কন্যা মাইশা সামিহা জামান শ্রেয়া।


