ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ২ জন ও চারঘাট থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলায় ১ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ তোহাব আলী (২২) কে ১১ বোতল এ্যালকোহলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


