IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় বিএনপির নেতা গ্রেপ্তার

বাঘায় বিএনপির নেতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) রাতে পৌর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌরসভার দক্ষিন মিলিক বাঘা গ্রামের সুরাত আলীর ছেলে।

জানা যায়, ওইদিন রাত সাড়ে ১১টার দিকে বাঘা পৌরসভার সদর এলাকায় জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের মুক্তির দাবি সংবলিত পোষ্টার সাঁটাচ্ছিলেন সুরুজ্জামান সুরুজ। বাঘায় উপজেলা আওয়ামী লীগ ঘোষিত অবাঞ্চিত আবু সাঈদ চাঁদের পোষ্টার সাঁটাতে দেখে তাকে নিষেধ করেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম ওরফে নয়ন সরকার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শতাধিক পোষ্টারসহ সুরুজ্জামান সুরুজকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বাঘা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহ ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বাঘা থানায় মামলাটি দায়ের করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার নাসিম বাদি হয়ে মামলাটি রজু করেন। মামলায় প্রধান আসামি করা হয়, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দস্তুল হোসেনকে। এছাড়া এজাহারে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

পরে এ মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম (শফি), পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ হোসেনসহ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়।

বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন জানান, তারাসহ এজাহার নামীয় আসামিরা জামিনে আছেন। বিএনপির দাবি, পোষ্টার সাঁটানোর সময় পৌর ভবন সংলগ্ন ওয়ালটন প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, শুক্রবার বিএনপির নেতা সুরুজুজ্জামানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯ মে’ পুঠিয়ার উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করবস্থানে পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির নেতা আবু সাঈদ চাঁদ। এরপরে বাঘায় তাকে অবাঞ্চিত ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31