IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ভিজিএফএর চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন কলমা ইউপির সচিব

ভিজিএফএর চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন কলমা ইউপির সচিব

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ থেকে রাতের আঁধারে অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ভিজিএফএর চাল চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছেন ইউপি পরিষদ সচিব মোস্তাফিজুর রহমান বলে অভিযোগ উঠেছে।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, চলতি মাসের (২৫ জুন) রোববার রাতে কলমা ইউনিয়ন পরিষদে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য ও সেই সাথে উঠেছে সচিব মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি।

ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কলমা ইউনিয়ন বাসীর জন্য ভিজিএফএর চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেই চাল গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ না করে রাতের আঁধারে ৮০বস্তা চাল চুরি করে বিক্রি করেন ইউপি পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান। এসময় রাতের আঁধারে ইউপি পরিষদ থেকে চাল গুলো বের করে পাচার করার সময় হাতেনাতে আটক করেন এলাকাবাসী। এতে কৌশলে পরিষদ থেকে সটকে পড়েন সচিব মোস্তাফিজুর রহমান।

শমসের আলী নামের একজন জানান, সচিব মোস্তাফিজুর রহমান চাল গুলো শংকরপুর গ্রামের বাদল নামের এক চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। আর কিছু চাল কামারগাঁ খাদ্য গোডাউনে রেখে দিয়েছেন সচিব মোস্তাফিজুর রহমান। এমন জঘন্য ঘটনায় গত রোববার ইউপি পরিষদে সচিব মোস্তাফিজুর রহমানকে ডাকা হলে তিনি পরিষদে উপস্থিত হননি। অন্যদিকে গরীব অসহায় দরিদ্র মানুষের চাল এভাবে চুরি করে বিক্রি করার জন্য সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে কলমা ইউনিয়ন পরিষদের জনসাধারণ।

এবিষয়ে কলমা ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, চাল গুলো ভালো মানের ছিলোনা, সেই জন্য চাল গুলো পাল্টানোর জন্য বের করা হচ্ছিল। এত রাতে কেন দিনের বেলায় পাল্টালে সমস্যা কথাই জানতে চাইলে কোন সদত্তর না দিয়ে এড়িয়ে চলে যান তিনি।

কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী জানান, ঘটনা শোনার পরে সচিবকে পরিষদে ডাকা হয়েছে, কিন্তু সে পরিষদে আসেনি, ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31