IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে চাল চুরির ঘটনা ধাঁমাচাপার চেষ্টা

তদন্ত নিয়ে সচিবের অপপ্রচার

তানোরে চাল চুরির ঘটনা ধাঁমাচাপার চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের বিরুদ্ধে ভিজিএফ চাল চুরির ঘটনায় কোনো প্রমান পায়নি তদন্তকারী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবিদা সিফাত বলে জানান ইউপি সচিব মোস্তাফিজুর রহমান।

তদন্তকারি কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত জানান, তদন্ত শেষ হয়নি পুনরায় তদন্ত করতে হবে। এখন প্রশ্ন হলো যেখানে তদন্তকারি কর্মকর্তা নিজেই বলেছেন, তদন্ত শেষ হয়নি আরো তদন্ত করতে হবে, সেখানে সচিব মোস্তাফিজুর রহমান কিসের ভিত্তিতে অতিউৎসাহী হয়ে টাকা-পয়সা খরচ করে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে এমন মিথ্যাচার করছেন। ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত কর্মকর্তা কি কোনো লিখিত দিয়েছেন সচিব মোস্তাফিজুর রহমানকে। যদি না দেন তাহলে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেনো টাকা-পয়সা খরচ করে সচিবের এমন অপপ্রচার।

প্রসঙ্গত, সম্প্রতি তানোরের কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ভিজিএফ কর্মসূচির চাল চুরির অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ জুন রোববার দিবাগত রাতে কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থেকে এসব চাল বের করে পাচারের সময় সচিবকে হাতেনাতে আটক করে এলাকাবাসি। এসময় প্রকৃতির ডাকে সাড়া দেবার কথা বলে কৌশলে পালিয়ে যায় সচিব মোস্তাফিজুর রহমান। এদিকে এখবর প্রকাশের পর গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভুমি আদিবা সিফাত ঘটনা তদন্ত করেন। এবং আরও তদন্ত করতে হবে বলে জানান। অথচ তদন্ত কার্যক্রম সম্পন্ন না হতেই সচিব মোস্তাফিজুর রহমান প্রচারণা শুরু করেন তদন্তে তার বিরুদ্ধে চাল চুরি অভিযোগের সত্যতা পায়নি। তদন্তই শেষ হলোনা, আর তিনি বুঝে গেলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

স্থানীয়রা জানান, সচিব মোস্তাফিজুর রহমান ঘটনা ধাঁমাচাপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে শাক দিয়ে মাছ ঢাকার ঘটনা মনে করিয়ে দিচ্ছেন। মানুষ যদি তাকে ফাঁসাতেই চাই তাহলে এতোদিন পর কেনো, আরো অনেক আগেই তাকে ফাঁসাতে পারতেন তাই নয় কি। আসলে ধরা পড়ার পর সচিব ঘটনা ধাঁমাচাপা দিতে নানা কৌশল অবলম্বন করছেন। কারণ সে ধরা পড়েছে তদন্তে আরও অনেক রাঘব-বোয়ালের নাম বেরিয়ে আসতে পারে। দরগাডাঙা বাজারের ব্যবসায়ী দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে পরিচিত ব্যক্তি রয়েছে সন্দেহের তালিকায়। উপকারভোগীরা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

এবিষয়ে জানতে চাইলে কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোস্তাফিজুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব চালের মান ভাল ছিলো না, সেই জন্য চালগুলো পাল্টানোর জন্য বের করা হচ্ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31