IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> কৃতি শিক্ষার্থীদের কৃতিত্ব ধরে রাখতে হবে : এনামুল

বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতি শিক্ষার্থীদের কৃতিত্ব ধরে রাখতে হবে : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এমন কোন দিক নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করার মধ্যে দিয়ে সকল অন্যায় অবিচার আর নিপিড়নের হাত থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করেছেন।

এক সময়ের রক্তাক্ত বাগমারায় শান্তির সুবাতাস বইছে। বাগমারায় সকল উন্নয়ন হচ্ছে সমান গতিতে। সালেহা ইমারত ফাউন্ডেশনের মাধ্যমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্যে দিয়ে জ্ঞান ভিত্তিক দক্ষ জাতি গঠন করা হচ্ছে।

কৃতিদের এই সাফল্য আগামীতেও ধরে রাখতে হবে। মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধের চেতনায় গড়া বাংলাদেশ এই দেশ যেন আর পথ না হারায় সেই চেতনা বুকে ধারণ করতে হবে এখন থেকেই।

দেশের শিক্ষা ব্যবস্থার প্রসারে আ’লীগ সরকার বিনামূল্যে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন বছরের প্রথম তারিখে। এর উদ্দেশ্য যাতে কোন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ থেকে ঝড়ে না পড়ে। ব্যক্তি স্বার্থ ভুলে ত্যাগের শিক্ষা গ্রহণ করতে হবে। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের সেবায় কাজ করতে হবে সবাইকে।

২০০৬ সাল থেকে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করতে সালেহা ইমারত ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রোববার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, শিক্ষা একটি জাতিকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না তাই লেখাপড়ার বিকল্প নেই। সেই সাথে প্রতিটি ব্যক্তির উপরে যে নাগরিক দায়িত্ব রয়েছে তা যথাযথ ভাবে পালন করতে হবে। জিপিএ-৫ পেলাম আর বসে থাকলাম তা করলে হবে না। কৃতিত্বকে ধরে রাখতে হবে সবাইকে। একজন ভালো শিক্ষার্থী দেশের জন্য অনেক কল্যাণকর। অলস বসে না থেকে জ্ঞান চর্চায় মনযোগ দিতে হবে। প্রত্যন্ত এলাকায় মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রদীপ শিখা হয়ে কাজ করছে সালেহা ইমারত ফাউন্ডেশন।

দীর্ঘ সময় ধরে সালেহা-ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। বাগমারার সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরী ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির জন্য গত ২০০৬ সালে এই উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই প্রচেষ্টায় এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা, বাড়তে থাকে কৃতি ও মেধাবীদের সংখ্যা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালানয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রদীক দাশ রানা, সাংসদের ছোট সন্তান মুফতাসিম হক তাষদিদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিক শাহরিয়ার সকাল, তারাবান তহুরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহিম, সাংসদের বড় সন্তান এহেতেশামুল হক তমাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে এইচএসসি ও সমমান পরীক্ষায় সেরা ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, হাট-গাঙ্গোপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, তাহেরপুর ফাজিল মাদ্রাসা এবং বেলঘরিয়া ফাজিল মাদ্রাসার প্রধানের হাতে ১০ হাজার টাকা করে চেক ও ক্রেষ্ট প্রদানসহ ৩৫৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় শিক্ষা উপকরণ দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31