ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ২০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাত জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, রাজিব হোসেন (২৭), আশিক (৩০), আশরাফুল আলম (৩৩), ইব্রাহিম হোসেন সাগর (৩৩), নাইম আলী (২৬), শ্রী সোহাগ সরকার (২৮) ও কাওসার হোসেন রাজু (২৩)।
পুলিশ জানায়, সোমবার (৩ জুলাই) দিবাগত রাত পৌনে ১ টার দিকে মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি রাজিব, আশিক, আশরাফুল, ইব্রাহিম, নাইম, সোহাগ ও কাওসারকে গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থল হতে দুই জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


