IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজশাহী >> তানোরে হাটের কোটি টাকার জায়গায় আ.লীগ নেতার মার্কেট নির্মাণ

তানোরে হাটের কোটি টাকার জায়গায় আ.লীগ নেতার মার্কেট নির্মাণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভার কালিগঞ্জ হাটের ইজারাদার ও মেয়র এবং ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের মদদে কোটি টাকা মূল্যের সরকারী জায়গায় আওয়ামী লীগ নেতা ওহাব হোসেন লালু বিশাল মার্কেট নির্মাণ করেছেন ও আনোয়ার এবং সিদ্দিকের নির্মাণ কাজ চলমান আছে বলে অভিযোগ উঠেছে।

এমনকি জায়গাগুলো সরকার একোয়ার করার পরও শুধু ক্ষমতার দাপটে গাছ কেটে মার্কেট নির্মাণ করছেন বলে ব্যবসায়ীরা নিশ্চিত করেন। অথচ পৌরসভা কালিগঞ্জ হাট থেকে প্রায় ৬০ লাখ টাকায় নিলাম হলেও জায়গা রক্ষার বিপরীতে বানিজ্য শুরু করেছেন। কারণ এর আগে তানোর পৌরসভার প্রথম মেয়র প্রয়াত এমরান আলী মোল্লা ও প্রয়াত ফিরোজ সরকার এবং মিজানের সময় মার্কেট হয়নি।

কিন্তু পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক মেয়র হওয়ার পর থেকে হাটের জায়গাগুলো বেদখল হয়ে পড়ছে। এতে করে সরকার রাজস্ব হারালেও লাভবান হচ্ছেন হাট ইজারাদার ও কতিপয় ভূমি কর্মকর্তা রা। কারণ তাদেরকে মোটা অংকের টাকা দিলেও মার্কেট নির্মাণ করা যায় বলে ব্যবসায়ীদের অহরহ অভিযোগ। ফলে দ্রুত মার্কেটগুলো ভেঙ্গে সরকারের আয়ত্বে নিতে ভূমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নচেৎ হাটের জায়গাগুলো ফাঁকা থাকবে না বলেও মনে করছেন দীর্ঘ দিনের হাট ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, তানোর টু কালিগঞ্জ মুল রাস্তা থেকে হাটে প্রবেশের রাস্তার দক্ষিণ ও ব্রীজের পশ্চিম দিকে বিশাল আকারের মার্কেট নির্মান করে লাখলাখ টাকা সিকিউরিটি নিয়ে ভাড়া দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু এবং তার মার্কেটের পশ্চিমে আনোয়ার ও সিদ্দিক বিশাল আকারে মার্কেট নির্মান শুরু করেছেন। চারদিকে ইট দিয়ে ওয়াল গাথা শেষ। ছাদ ঢালায়ের জন্য সাটারিং দেওয়া আছে। তার পশ্চিমে মহিলা কলেজের প্রভাষক মাসুদ পারভেজ।

ওহাব হোসেন লালু জানান, মার্কেটের সব জায়গা সরকার একোয়ার করেনি। মার্কেটের বারান্দা ও ঘরের কিছু অংশ একোয়ারের। সরকারের প্রয়োজন হলে ভেঙ্গে দিন। সরকারি অনুমতি ছাড়া কিভাবে মার্কেট নির্মান করতে পারেন কি জানতে চাইলে তিনি জানান সেটা ভূমি প্রশাসন ও সরকার বুঝবে।

মাসুদ জানান, আমার ঘরের কয়েকফিট পড়বে এখন যদি নিতে চায় ভেঙ্গে দিব। আপনি একজন প্রভাষক সরকারি জায়গা কি করে দখল করেন জানতে চাইলে তিনি জানান, আমি তো কয়েক ফিট অন্যরা সব দখল করেছেন বলে দায় সারেন।

সিদ্দিক জানান, আমার সামান্য ছোট ঘর, আমি আনোয়ারের কাছে থেকে কিনে করছি।

ভূমি অফিসের সার্ভেয়ার আমানতকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি বলেন, আমাকে অভিযোগ দেন ব্যবস্থা নিব। আমি কেন অভিযোগ করব, আপনার বক্তব্য নেওয়ার জন্য ফোন দিয়েছি এমন কথা বলার পর শুর পাল্টিয়ে সার্ভেয়ার বলেন আমি স্যারকে অবহিত করব।

সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, গুরুত্ব সহকারে দেখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031