ধূমকেতু প্রতিবেদক : রোটারি বর্ষ ২০২৩-২৪ শুরু করলো রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী। এ অনুষ্ঠানে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী’র সভাপতি রোটারিয়ান সাইফুল ইসলাম দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন এবং একই সময় নতুন সভাপতি’র দায়িত্ব গ্রহণ করলেন রোটারিয়ান ড. আমিনুল ইসলাম।
এসময় সাবেক সভাপতি রোটারিয়ান সাইফুল ইসলাম কলার প্রদান করেন নতুন সভাপতি রোটারিয়ান ড. আমিনুল ইসলামকে। একই সাথে রোটারি বর্ষ ২০২৩-২৪ এর প্রথম সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ জুলাই) শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
ইউটিউব ভিডিও :
এসময় রোটারি বর্ষের মোট এক বছরের সকল কার্যক্রমের বিষয় তুলে ধরেন সভাপতি রোটারিয়ান ড. আমিনুল ইসলাম। বাজেট সম্পর্কীয় বিস্তারিত তথ্য আলোচনা করেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান এম.এ. মান্নান খান। এছাড়াও নিজস্ব মতামত উপস্থাপন করেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান ইন্জি. নাজমা রহমান সহ আরও অনেকে।
অনুষ্ঠানে মোট ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন তারা।
ফেসবুক ভিডিও :
এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান অনু চৌধুরী, সহ সভাপতি রোটারিয়ান আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ রোটারিয়ান মোজাম্মেল হক, রোটারিয়ান শামসুল আলম, রোটারিয়ান ডা. জহরুল হক, রোটারিয়ান আব্দুর রব জোয়ারদার, এ্যাসিস্টেন্ট গর্ভনর আরিফ হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।


