IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বাগমারায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা

বাগমারায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) সকাল ১০টায় বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে ষান্মাসিক সভার আয়োজন করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমির অধ্যক্ষ ও উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের ষান্মাসিক সভায় প্রশিক্ষক ছিলেন, জেলা ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী মানুয়েল টুডু।

উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ, সহ সভাপতি সহকারী অধ্যাপক রিনা খাতুন, সদস্য অধ্যাপক নীরেন্দ্রনাথ, মেসবাহুল হক, আশরাফুল ইসলাম, দুরুলহুদা, খন্দকার শাহীদা আলম রফিকুল ইসলাম, আকবর আলী, সমরেশ কুমার সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল আরিফ, বাগমারা উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য, সাংবাদিক, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, আদিবাসী, তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ।

ওয়েভ ফাউন্ডেশন এর বাগমারা উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার পাশাপাশি বিভিন্ন কাজে তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করে আসছে। কাউকে পিছনে ফেলে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ায় লক্ষ্যে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031