ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৩১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১২ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৫ জন, চারঘাট থানা ৪ জন ও বাঘা থানা ৪ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলায় ১০ জনকে আটক করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী থানা পুলিশ তরিকুল ইসলাম (৪২) ও আবু হামিম (৪৩) দেরকে ৫০০ গ্রাম গাঁজাসহ এবং সামাউল ইসলাম চান্দু (৫৬) ও নোমান আলী ওরফে পিয়ারুল (২৫) দেরকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ বজু ওরফে বজলু (৪৩) কে ৫.৫ গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট থানা পুলিশ জেনারুল ইসলাম (৩৮) কে ১ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


