ধূমকেতু প্রতিবেদক : রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর এক্সক্লুসিভ রেগুলার উইকলি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকাল ৫টায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের একটি কক্ষে এ ক্লাব এ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান এম এ মান্নান খান রোটারি ক্লাবের সকল কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ইউটিউব ভিডিও :
পরে রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান রোজী সিদ্দিকী। ক্লাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, রোটারিয়ান শামসুল আলম, রোটারিয়ান একরাম হোসেন, রোটারিয়ান অনু চৌধুরী, রোটারিয়ান সাইফুল ইসলাম, রোটারিয়ান তাপস কুমার, রোটারিয়ান আমের সিদ্দিকী প্রমুখ।
ফেসবুক ভিডিও :
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সভাপতি রোটারিয়ান ড. আমিনুল ইসলাম।


