IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভা
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে অর্ণা জামানের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে অর্ণা জামানের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

সোমবার (২৪ জুলাই) বিকেলে নগরীর কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন ডা. অর্ণা জামান। শ্রদ্ধা নিবেদনের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, তৃণমূল থেকে রাজনীতি করার ইচ্ছে ছিল। যেহেতু আমার দাদা এএইচএম কামারুজ্জামান শহীদ হয়েছেন, বাংলাদেশের স্বাধীনতায় তাঁর একটা অবদান আছে। বঙ্গবন্ধুর সাথে তিনি রাজনীতি করেছেন। সেই পরিবারের একজন সদস্য হিসেবে সব সময় ইচ্ছে ছিল ছাত্রলীগ করার। ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেছিলাম। তারপরে ক্রমানুসারে আজকের এই অবস্থান। সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছে থেকেই রাজনীতিতে আসা। আমার পরিবার বরাবর সাধারণ মানুষের জন্য কাজ করেছে। আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করবো মানুষের জন্য কাজ করার। গতবার আমাকে বন ও পরিবেশ উপ-কমিটিতে রাখা হয়েছিল, এবার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। ডাক্তার হিসেবে তৃণমূল মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। আমি মানুষের জন্য কাজ করে যাব। যুব মহিলা লীগের সদস্য হিসেবে নারীদের সংগঠিত করতে কাজ করে যাব।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, প্রচার সম্পাদক দীলিপ কুমার ঘোষ, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজভী আহমেদ ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের আতিকুর রহমান কালু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ডা. আনিকা ফারিহা জামান অর্ণা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার পৌত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের জৈষ্ঠ্য কন্যা। ডা. অর্ণা জামান এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31