IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময়

বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : জাতীয় মৎস্য সপ্তাহ’র অংশ বিশেষ, সোমবার (২৪ জুলাই) রাজশাহীর বাঘায় সাংবাদিক ও সুধিজনের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য দপ্তর। “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

জাতীয় মৎস্য সপ্তাহ’২৩ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস সরকার, বাউসা ইউনিয়নের মৎস্য চাষি, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান, বাউসা ইউনিয়ন মৎস্যচাষি সমবায় সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান, গাওপোড়া মৎস্যজিবী সমবায় সমিতির সভাপতি নূর হোসেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞাসহ প্রেসক্লাবের গোলাম তোফাজ্জল কবীর মিলন, লালন উদ্দীন, ফজলুর রহমান মুক্তা, আব্দুল হামিদ মিঞা, সুব্রত কুমার, আব্দুল কাদের নাহিদ, আব্দুস সালাম, জহুরুল ইসলাম প্রমুখ।

মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, সপ্তাহ ব্যাপি কর্মসূচির মধ্যে ১মদিন(২৪ জুলাই) মতবিনিময় সভা ও প্রচার প্রচারনা মাইকিং, ২য় দিন (২৫ জুলাই) বর্ণাঢ্য র‌্যালি, পোণা অবমুক্তকরন, আলোচনা সভা, সফল তরুণ মৎস্য চাষিকে পুরুস্কার প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন।

৩য় দিন (২৬ জুলাই) প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজিবীদের সাথে মতবিনিময়, ৪র্থ দিন (২৭ জুলাই) মাছ চাষ বিষয়ে মৎস্য চাষিদের বিশেষ পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ৫ম দিন (২৮ জুলাই) মাছ চাষ বিষয়ে মৎস্য চাষিদের বিশেষ পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, ৬ষ্ঠ দিন (২৯ জুলাই) সুফলভূগিদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষন ও উপকর‌্যণ বিতরণ, ৭ম দিন (৩০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31