ধূমকেতু প্রতিবেদক : মোহনপুরের কেশরহাটে নিম্ন আয়ের পেশাজীবি, কৃষক, শ্রমিক, ছাত্র, পথশিশু ও অভিবাসী শ্রমিকদের বিদ্যমান আর্থিক কর্মকান্ডে সম্পৃক্তকরণ উপলক্ষে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী-২০২৩ পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৫ টার দিকে অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহীর রায়ঘাটি শাখার আয়োজনে কেশরহাট বাজারে র্যালী করে বাজারের একটি অভিযাত রেস্তোরাঁয় গিয়ে আলোচনা সভা করা হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজশাহী অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক এর রাজশাহীর নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড এর রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক আফজাল হোসেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর রায়ঘাটি শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান।
এসময় তারা, ব্যাংকের মাধ্যমে লেনদেনের সুবিধা নিয়ে আলোচনা শেষে বড়দের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও আর্থিক সেবা নিতে ব্যাংকে সঞ্চয় খোলা ও ব্যাংকে লেনদেনের নিরাপত্তা বিষয়ে প্রামাণ্য চিত্র পদর্শন করান।


