IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> রাজশাহী >> বাগমারায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন

বাগমারায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োাজিত প্রাণিসম্পদ ও ডেইরি উনয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল ১০ টায় বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বাগমারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

আগামী ১ বছর স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের আওতায় বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৪ ছাত্র-ছাত্রীকে প্রতিদিন ২০০ মিলি করে দুধ খাওয়ানো হবে। এই কার্যক্রম সারাদেশের ৩০০ টি প্রাথমিক বিদ্যালয়ে চালু রয়েছে। বাগমারা উপজেলায় শুধু বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চলবে। স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমে সফলতা আসলে এটি সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে ছাত্র-ছাত্রীদের দুধ খাওয়ানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031